ক্ষুদ্র ও মাঝারী (এসএমই) উদ্যোক্তা অনুদানের আবেদন
আপনার জন্য উপযুক্ত ক্যাটাগরি নির্বাচন করুন। একজন উদ্যোক্তা শুধুমাত্র একটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।
নতুন উদ্যোক্তা
বাংলাদেশের সকল নাগরিক যাদের উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা রয়েছে কিন্তু এখনো কার্যক্রম শুরু করেননি অথবা শুরু করেছেন কিন্তু ব্যাংক একাউন্ট/ব্যবসায়িক নিবন্ধন নেই।
ন্যুনতম যোগ্যতা:
- এনআইডি অথবা জন্ম-নিবন্ধন সনদ
- ব্যক্তিগত বা ব্যবসায়িক ব্যাংক একাউন্ট
- ট্রেড লাইসেন্স/ডিবিআইডি (না থাকলে নতুন করে নিবন্ধন করা যাবে)
- ব্যবসাটি আইসিটি পণ্য/সেবা বা আইসিটি নির্ভর হতে হবে
- পূর্বে আইডিয়া প্রকল্প থেকে অনুদানপ্রাপ্ত হতে পারবে না
তরুণ উদ্যোক্তা
১৮-৩৫ বছর বয়সের উদ্যোক্তাগণ এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবেন।
ন্যুনতম যোগ্যতা:
- এনআইডি অথবা জন্ম-নিবন্ধন সনদ
- ব্যক্তিগত বা ব্যবসায়িক ব্যাংক একাউন্ট
- ব্যবসায়িক নিবন্ধন (ন্যুনতম ৬ মাস বয়সী)
- ব্যবসাটি আইসিটি পণ্য/সেবা বা আইসিটি নির্ভর
- অনলাইন উপস্থিতি (শেষ ৬ মাস সক্রিয়)
- পূর্বে আইডিয়া অনুদানপ্রাপ্ত হতে পারবে না
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উদ্যোক্তা
বিশেষ চাহিদা সম্পন্ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ৩য় লিঙ্গের উদ্যোক্তা এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উদ্যোক্তাগণ।
ন্যুনতম যোগ্যতা:
- এনআইডি অথবা জন্ম-নিবন্ধন সনদ
- ব্যক্তিগত বা ব্যবসায়িক ব্যাংক একাউন্ট
- ব্যবসায়িক নিবন্ধন (না থাকলে নতুন করে করা যাবে)
- ব্যবসাটি আইসিটি পণ্য/সেবা বা আইসিটি নির্ভর
- অনলাইন উপস্থিতি (শেষ ৬ মাস সক্রিয়)
- পূর্বে আইডিয়া অনুদানপ্রাপ্ত হতে পারবে না
সাধারণ উদ্যোক্তা
ক্যাটাগরি ১,২,৩ ও ৫ এর আওতা বহির্ভূত উদ্যোক্তাগণ এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবেন।
ন্যুনতম যোগ্যতা:
- এনআইডি অথবা জন্ম-নিবন্ধন সনদ
- ব্যক্তিগত বা ব্যবসায়িক ব্যাংক একাউন্ট
- ব্যবসায়িক নিবন্ধন (ন্যুনতম ৬ মাস বয়সী)
- ব্যবসাটি আইসিটি পণ্য/সেবা বা আইসিটি নির্ভর
- অনলাইন উপস্থিতি (শেষ ৬ মাস সক্রিয়)
- ব্যবসাটি আবেদনের পূর্বে ন্যুনতম ১ বছর সক্রিয়
- পূর্বে আইডিয়া অনুদানপ্রাপ্ত হতে পারবে না
ডিজিটাল ডিভাইড দূরীকরণের উদ্যোক্তা
বাংলাদেশের 'ডিজিটাল ডিভাইড' দূরীকরণে কাজ করবে এমন সকল উদ্যোক্তা এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবেন।
ন্যুনতম যোগ্যতা:
- এনআইডি অথবা জন্ম-নিবন্ধন সনদ
- ব্যক্তিগত বা ব্যবসায়িক ব্যাংক একাউন্ট
- ন্যুনতম দশম শ্রেণি বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা
- পূর্বে আইডিয়া অনুদানপ্রাপ্ত হতে পারবে না
বিশেষ শর্ত:
তাঁর নিজের ব্যবসার পাশাপাশি বাংলাদেশের 'ডিজিটাল ডিভাইড' দূরীকরণে কাজ করতে হবে। আইসিটি সুবিধাবঞ্চিত এলাকায় (চর, হাওড়, পার্বত্য, উপকূলীয়) ডিজিটাল সেবা প্রদান করতে হবে।
কোনো প্রশ্ন থাকলে?
হেল্পলাইন: ০১৮১০০৯৬৫০০ (সকাল ৯টা - বিকাল ৫টা)